শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৪:৪০ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

বিএনপির বিক্ষোভ

রিয়াদ হাসান: কেরানীগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ মে) বাদ জুমা নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃতে এই মিছিল বের হয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, কেরানীগঞ্জে পুলিশ বেষ্টনীর মধ্যে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করা হয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্পষ্টভাবে বলতে চাই হামলা করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না। জাগোনিউজ

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দেশব্যাপী জাগরণ সৃষ্টি করেছে। আগামীতে সে আন্দোলন আরো তীব্র হবে।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। ইনশাআল্লাহ।

মিছিলে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, যুবদল কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক পার্থ দেব মন্ডল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিলাদ উদ্দীন ভূঁইয়া, নাসির উদ্দিন নাসির, মাসুদুর রহমান মাসুদ, ইব্রাহিম খলিল, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, এস এম হলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন

আরএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়