শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৮:৪৮ রাত
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আমানউল্লাহ আমান

আমানউল্লাহ আমান

রিয়াদ হাসান: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) বিকালে রাজধানীর কেরাণীগঞ্জে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর প্রস্তুতি সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। আর টিভি

এরপর তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 

তার সহকারী বশিরুল আলম টিটু জানান, আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় কেরাণীগঞ্জের হযরতপুর এলাকায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালে সাড়ে ৩টার দিকে হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যান। এসময় তাকে ধরাধরি করে গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তির পর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এন টিভি; সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

আরএইচ/এসএইচ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়