শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৭:৫১ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা

বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা

রিয়াদ হাসান: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি, চ্যানেল আইয়ের প্রতিবেদক আখতার হাবিবসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। এ সময় ভেঙে দেওয়া হয় কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে সংবাদ সংগ্রহের জন্য যাওয়া কয়েকজন সাংবাদিকের ওপর এ হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ইফতার মাহফিলে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অতিথিদের (সাংবাদিক) সম্মান রক্ষা করতে না পারায় নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, মনে হয় না তারা দলকে ভালোবাসে। তারা অতিথিদের সম্মান রক্ষা করতে জানে না। 

এ সময় সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে নিজ দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল হওয়ার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, সরকারের দালালেরা অনুষ্ঠানে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা গণমাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার করছে।

মির্জা ফখরুল আরো বলেন, সরকার বিরোধী মত ও বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে আবারো একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। তবে এবারে আর আগের মতো একতরফা নির্বাচন হতে দেয়া হবে না।

তিনি বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হলে সবাইকে নিয়ে জাতীয় সরকার করবে বিএনপি। তবে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়