শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১২ বিকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানানভাবে সংবিধানকে অপমান করেছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস

মির্জা আব্বাস

জেরিন আহমেদ: সংবিধানকে কেটে ছিঁড়ে আওয়ামী লীগ সংবিধানের অপমান করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এদেশের মানুষ প্রয়োজনে এত শক্ত হবে যে এরা আর ক্ষমতায় থাকতে পারবে না। ফলে নানানভাবে সংবিধান ছিঁড়ে সংবিধানের অপমান করছে এরা। নিউজ২৪ চ্যানেল

বুধবার বিএনপির চতুর্থ দিনের পূর্বঘোষিত পদযাত্রা শেষে এসব বলেন আব্বাস। তিনি আরও বলেন, মানুষ বুঝে ফেলেছে এরা আর ক্ষমতায় থাকতে পারবে না।

বিএনপির ছেড়ে দেয়া ছয় আসনের উপনির্বাচনের বিষয়ে আব্বাস বলেন, আজ বুধবার একটা নির্বাচন হচ্ছে। ভোট কেন্দ্রে ভোটার নাই। সকাল থেকে দুপুর হয়ে গেলেও কোনো ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। আওয়ামী লীগ পায়ের আওয়াজ পেয়ে গেছে। আওয়ামী লীগ গণতন্ত্রকামী মানুষের পায়ের আওয়াজ টের পেয়ে গেছে।

জেএ/এনএইচ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়