শিরোনাম
◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির ৫৫ নেতাকর্মীর জামিন

বিএনপির ৫৫ নেতাকর্মীর জামিন

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর: নাশকতা ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের মামলায় লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।  

রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মমিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে ৫৫ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।  

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও নাশকতার সাজানো অভিযোগে বিএনপি নেতাসহ, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতাকর্মী ও অজ্ঞাত প্রায় তিনশজনকে আসামি করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেয় নেতাকর্মীরা। জামিনের মেয়াদ শেষ হলে তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।  

মামলাগুলো সাজানো ও মিথ্যা ছিল বলে আইনজীবী হারুনুর রশিদের দাবি। এ দিকে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন বলেন, আসামিরা আওয়ামী লীগের অফিসে নাশকতা, হামলা ও ভাঙচুর চালিয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু বলেন, রামগতি ও কমলনগরে আওয়ামী লীগের কোনো অফিসে হামলা বা ভাঙচুর করা হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের অফিস ভাঙচুর করে মিথ্যা মামলা দিয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়