শিরোনাম
◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু ◈ এবার নেইমার অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ◈ মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার ◈ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭ ◈ শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ◈ সরকারি হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে জিপিএস প্রযুক্তি ◈ প্রক্রিয়াজাত খাদ্য থেকে এআই : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 খালেদা জিয়া পল্টনে আসতে পারবেন না কেন, প্রশ্ন জাফরুল্লাহ 

ডা. জাফরুল্লাহ চৌধুরী

শাহীন খন্দকার: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত দৌঁড়াতে পারলে খালেদা জিয়া পল্টনের মিটিংয়ে আসতে পারবেন না কেন? শর্তযুক্ত জামিন দেওয়া অর্থহীন।

রোববার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা ও দোয়া মাহফিল তিনি এ কথা করেন। শেরে বাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এ.এস.এম সোলায়মানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে প্রশ্ন উঠেছে বিএনপির টাকার উৎস কি ? তাহলে প্রশ্ন্ন আসতে পারে আওয়ামী লীগের টাকার উৎস কি ? দু’দলেরই টাকার উৎস প্রকাশ করা দরকার। যাতে আমরা দেখতে পারি। আজকে সংঘাত নয়, সংলাপের প্রয়োজন আছে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সাহস করে সুষ্ঠু নির্বাচনে যান। এসময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আজকে আপনি ঢাকা থেকে চট্টগ্রামের পর্যন্ত দৌড়াতে পারেন, তাহলে খালেদা জিয়া পল্টনের মিটিংয়ে আসতে পারবেন না কেন? উনাকে জামিন দিয়েছেন, শর্তযুক্ত এই জামিন অর্থহীন।

তিনি আরও বলেন, যত কিছুই করেন না কেন, এখন দিনের ভোট আর রাতে হবে না, ইভিএম দিয়ে প্রতারণা চলবে না। বিএনপির উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, যদি সুষ্ঠু নির্বাচন চান, তাহলে সংলাপ করেন। আর আপনাদের বলতে হবে, প্রতিহিংসা নয়। যদি নির্বাচনে জয়লাভ করেন, তাহলে প্রতিহিংসা হবে না, কারও কোনো ক্ষতি হবে না। তা সবাইকে জানিয়ে দিতে হবে।

কৃষক শ্রমিক পার্টির সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষক শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক এ.এস.এম রাজিয়া সুলতানা রত্না সোলায়মান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শেরে বাংলা পরিষদের মহাসচিব মো. তোফাজ্জল হোসেন, জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ফজলুল হক,বীর মুক্তিযোদ্ধা হাজী দীন মোহাম্মদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির নেতা সামসুল আলম, ন্যাপের সাংগঠনিক সম্পাদক কামাল ভূঁইয়া প্রমুখ।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়