শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৬:০৭ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ: পথে পথে তল্লাশি

পথে পথে তল্লাশি

মঈন উদ্দিন, রাজশাহী: রাজশাহীতে বিএনপি’র জন সমাবেশকে কেন্দ্র করে পথে পথে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজশাহীর বিভিন্ন প্রবেশদ্বার থেকে শুরু করে গতকাল রাতে রাজশাহী রেল স্টেশনেও তল্লাশি চালায় পুলিশ।

বিএনপি নেতাদের অভিযোগ, তল্লাশি করতে গিয়ে আসা নেতাকর্মীদেরকে হয়রানি করছে পুলিশ। আবার অনেককেই রাজশাহী শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। তাদেরকে বাড়ি ফেরত পাঠানো হচ্ছে। গত বুধবার থেকে এই অবস্থা চালাচ্ছে পুলিশ।

বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, পুলিশি বাধা এবং হয়রানি উপেক্ষা করে এরই মধ্যে কয়েক লাখ নেতাকর্মী রাজশাহী শহরে প্রবেশ করেছেন

নওগা থেকে আসা নাইমুল ইসলাম নামের এক কর্মী বলেন, সমাবেশে যোগ দিতে অনেক কষ্ট করে বৃহস্পতিবার রাজশাহী এসে পৌঁছেন তিনি। রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। শেষ পর্যন্ত বিভিন্ন কৌশল অবলম্বন করে রাজশাহী ঈদগাহ মাঠে এসে পৌঁছান তিনি।

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়