শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:৫৮ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলে ব্যবস্থা নেবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী

আনিস তপন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দলটি বিষধর সাপ, সুযোগ পেলে ছোবল মারবেই। তারা সরকার পতনের আন্দোলনের নামে সহিংসতা করতে চায়। এ জন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে সমাবেশের জেদ ধরে বসে আছে। তবে বিশৃঙ্খলা করতে চাইলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। মঙ্গলবার সচিবালয়ে সাম্প্রতিক রাজনীতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যাতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারে এ জন্য প্রধানমন্ত্রী ছাত্রলীগের সম্মেলন পিছিয়েছেন। সমাবেশ করার সুবিধার্থে সরকার ছাড় দিচ্ছে। তিনি বলেন, বিএনপি ১০ লাখ মানুষ নিয়ে সমাবেশ করতে চায়। পল্টনে তো এতো মানুষ নিয়ে সমাবেশ করা সম্ভব নয়। সেজন্য পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠে তাদের সমাবেশের পরামর্শ দেয়া হয়েছিল। যাতে তারা নির্বিঘ্নে সমাবেশ করতে পারে। 

ড. হাছান আরও বলেন, এরই মধ্যে সমাবেশের নামে তারা বিভিন্ন স্থানে ভাঙচুর করেছে। বিএনপি হচ্ছে বিষধর সাপ। ২০১৩/২০১৪ সালের মতো তারা যে ভাঙচুর, জ্বালাও, পোড়াও করবে না এর কোনো নিশ্চয়তা নেই। সম্পাদনা: খালিদ আহমেদ

 

  • সর্বশেষ