শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবলীগ চেয়ারম্যানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

দোয়া মাহফিল

আবু হানিফ: বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জোহর নামাজবাদ হযরত শাহ নূরী (রহ.) মাদ্রাসা ও এতিমখানায় ঢাকা মহানগর দক্ষিণ  যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন সজীবের  আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাইফুল হক,ওয়ার্ড যুবলীগ নেতা হেলাল খান, ইকবাল গাজী, হাতিরঝিল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন অপু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক সৈয়দ মোক্তাদির সাদ, উপ-ক্রীড়া সম্পাদক আকিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা আল নাফিসুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশের রোগ মুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘাযু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হযরত শাহ নূরী (রহ.) মাদ্রাসা ও এতিমখানার ইমাম হাফেজ নোমান সিদ্দিকী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়