শিরোনাম
◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০৭:১৭ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে আর ইসলামকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি 

কে আর ইসলাম

শাহীন খন্দকার : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ কে আর ইসলামকে জাতীয় পার্টির  প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ পদবী থেকে অব্যাহতি দিয়েছেন।

জাতীয় পার্টি দফতর সম্পাদক -২ এম এ রাজ্জাক খান রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। ইতিমধ্যেই  উল্লেখিত এ আদেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

উল্লেখ্য এর আগে মসিউর রহমান রাঙ্গাঁকে জাপা থেকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান জিএম কাদের। এর পর থেকে বাড়তে থাকে উত্তাপ। গত দুই সপ্তাহের ব্যবধানে দলের তিন নেতাকে অব্যাহতি দিয়েছেন জিএম কাদের। শৃঙ্খলা নিশ্চিতে আরও কঠোর হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়