শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩১ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করুন : শেখ পরশ

শেখ পরশ/ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, বিএনপি-জামায়াত যে সন্ত্রাসী সংগঠন, তার অসংখ্য প্রমাণ রয়েছে। বিডি প্রতিদিন

বুধবার রাজধানীর সবুজবাগ বালুর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে শেখ ফজলে শামস পরশ এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি-জামায়াত জনগণের জানমালের নিরাপত্তায় ব্যাঘাত ঘটাতে চাইলে আওয়ামী লীগ ও যুবলীগ জানে, এই কুচক্রী মহলকে কীভাবে রাজপথে মোকাবিলা করতে হয়।

যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঐক্যবদ্ধ ও ধৈর্যশীল থাকবেন। বিএনপি-জামায়াতের কৌশলই হচ্ছে, আমাদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা। তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। কিন্তু রাজপথে আমরা ছেড়ে দেব না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়