শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩০ সকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর সঙ্গে বাগবিতণ্ডা নিয়ে ব্যাখ্যা দিলেন জামায়াতপ্রার্থী ডা. খালিদুজ্জামান

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেনাবাহিনীর সঙ্গে নিজের বাগবিতণ্ডার ভিডিও প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. খালিদুজ্জামান এসএম। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ঘটনার ব্যাখ্যা করেন তিনি।     

‘প্রায় এক মাস আগে সেনাবাহিনীর সঙ্গে আমার ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি প্রসঙ্গে’ শীর্ষক ফেসবুক পোস্টে ডা. খালিদুজ্জামান এসএম লেখেন, ‘বেশকিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়। বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’

‘যাইহোক, উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয়, সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ’, যোগ করেন জামায়াতপ্রার্থী ডা. খালিদুজ্জামান এসএম। সূত্র: এন টিভি

  • সর্বশেষ