শিরোনাম
◈ জামায়াত-এনসিপির সম্পর্কে ফাটল নাকি রাজনৈতিক কৌশল? ◈ ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’: প্রধানমন্ত্রী ◈ ১৫ ন‌ভেম্বর ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের পর্দা উঠবে এবিজি স্পোর্টস সিটিতে ◈ প্রটোকল ভেঙে ৬ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার কাতারে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি  ◈ সি‌লেট টে‌স্টে তাও‌হিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে লিড পে‌লো বাংলাদেশ ◈ সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু, স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রিডের কার্যক্রম ◈ ক্রেতা সংকটে আবাসন ব্যবসা, এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩৫ শতাংশ (ভিডিও) ◈ সৌদি আরবে মদিনা-জেদ্দা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত ◈ মুশফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের ◈ দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৫ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য র‍্যালিতে হুইলচেয়ারে মির্জা আব্বাস

মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে হুইলচেয়ারে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

আজ শনিবার ৭ নভেম্বর  রাজধানীর নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত আয়োজিত এ র‍্যালিতে তাঁর উপস্থিতি ছিল আলোচনার বিষয়। শারীরিকভাবে হুইলচেয়ারে থাকলেও দলের এই কর্মসূচিতে তাঁর অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। তার সাথে ছিলেন তার সহধর্মিণী ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। 

শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত ‘সার্বভৌমত্ব র‍্যালি’তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারাও অংশ নেন। র‍্যালিতে মির্জা আব্বাস ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় নেতারা। 

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি কাকরাইল, হেয়ার রোড, মিন্টো রোড, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। এতে রাজধানীসহ বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

দীর্ঘদিন ধরে চিকিৎসা ও শারীরিক পুনর্বাসনের মধ্য দিয়ে যাওয়া মির্জা আব্বাসের হুইলচেয়ারে এই কর্মসূচিতে উপস্থিতির বিষয়টি নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

  • সর্বশেষ