শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আয়রন ম্যান’ তারেক রহমান জনকল্যাণে আপসহীন : প্রিন্স

মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রত্যাশা অনুযায়ী ‘আয়রন ম্যান’ হিসেবে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, গণতন্ত্র, উন্নয়ন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনকল্যাণে তারেক রহমান জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ, জনগণের নিরাপত্তা ও আইনের শাসনের প্রশ্নে তিনি দৃঢ়চেতা ও আপসহীন।

আজ শুক্রবার ২ অক্টোবর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল বাজারে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী প্রিন্স জানান, ঘূর্ণিঝড়ের পরপরই তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় এবার নন-ফুড আইটেম, গৃহ নির্মাণের সামগ্রী, রান্নার সরঞ্জাম, তাঁবু ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা কেবল ত্রাণ বিতরণে সীমাবদ্ধ নয়। দুর্যোগের আগে সতর্কতা ও প্রস্তুতি, দুর্যোগকালীন দ্রুত উদ্ধার এবং পরবর্তী পুনর্বাসন—এই তিন ধাপকে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার ও রেড ক্রিসেন্ট।

advertisement

প্রিন্স আরও বলেন, অপরাধ, দখল, মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তার কোনো দল নেই এবং তাকে কোনো ছাড় দেওয়া হবে না—এমন বার্তা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে।

তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারে বড় ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এক লাখ স্বেচ্ছাসেবী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ময়মনসিংহ ইউনিটকে রেড ক্রিসেন্টের মডেল ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রশিক্ষিত জনবল তৈরি, গবেষণা ও প্রশিক্ষণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগও চলছে।

প্রিন্স বলেন, বিএনপি সবসময় দুর্যোগ ও দুর্বিপাকে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন ও পুনর্গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ভোরে আকস্মিক ঘূর্ণিঝড়ে ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরি ও গোরকপুর গ্রামে ১৫টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং ৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এদিন ত্রাণ বিতরণ কর্মসূচিতে ৫৩টি পরিবারের মাঝে কিচেন সেট, শেল্টার কিট, হাইজিন পার্সেল ও তারপলিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কাজিম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, স্বেচ্ছাসেবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ