শিরোনাম
◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৫ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁধনের ওপর হামলা ‘ঘৃণ্য অপরাধ’, নারী নির্যাতনকারীরা কাপুরুষ : রিজভী

মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন-এর ওপর হামলার ঘটনাকে ‘ঘৃণ্য অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “যারা নারীদের ওপর আক্রমণ করে, তারা কাপুরুষ। এই ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

আজ বুধবার ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী অভিযোগ করেন, “ফ্যাসিবাদী শাসনামলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছে।” তিনি বলেন, সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশকারী নারীরাও নিপীড়নের বাইরে ছিলেন না। এসব নির্যাতনের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল বরাবরই প্রতিবাদ করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিদেশের মাটিতে এমন ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতারই বহিঃপ্রকাশ।

একইসঙ্গে চলমান জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, “জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে তা সমাধান করা সম্ভব নয়।” তবে ধীরে ধীরে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রিজভী আরও বলেন, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণে প্রধানমন্ত্রী তারেক রহমান যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

  • সর্বশেষ