শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫২ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দুষ্টুমি করবা না’ নাসীরুদ্দীনকে বললেন মির্জা আব্বাস

জামায়াতে ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রীর সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি’ করতে নিষেধ করেছেন বলেও উল্লেখ করেন নাসীরুদ্দীন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।’

তিনি লেখেন, ‘কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন- জামায়াতে ইসলামীর আমিরকে বললাম, আমার জন্য দোয়া করবেন। তিনি বললেন, তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইল।’

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। তিনি বললেন, এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।’

তিনি লেখেন, ‘মঈন খানকে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? তিনি বললেন, ভালো আছি, বাসায় আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ভাইকে বললাম, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন। তিনি বললেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।’

‘এ সময় আব্বাস ভাইকেও বললাম, ছোট ভাইয়ের সঙ্গে এগুলো না করলেও পারতেন এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলের নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না। জবাবে বললাম, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়