শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৬:৫৭ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওবায়দুল কাদেরের ভাইসহ ৯ জন গ্রেফতার

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত। ছবি সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তারের বিষয়টি একটি মাধ্যমে শুনেছি।  তবে কবে কোথায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেন নি।  

জানা গেছে, এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

উল্ল্যেখ, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বড় ভাই কাদের মির্জার সাথে দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় আসেন শাহাদাত হোসেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ডাকা দেন শাহাদাত।

 

  • সর্বশেষ