শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা? 

স্পোর্টস ডেস্ক : বাকি ছিল একটি জায়গা। বৃহস্পতিবার সেই জায়গা দখল করে নিল সংযুক্ত আরব আমিরশাহি। শেষ দল হিসাবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল তারা। অর্থাৎ, বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়ে গেল। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতার আয়োজক দেশ ভারত। কিন্তু পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।

এশিয়া/ইস্ট এশিয়া-প্যাসিফিক গ্রুপের যোগ্যতা অর্জন পর্ব চলছিল ওমানে। এই গ্রুপ থেকে তিনটি দলের বিশ্বকাপে খেলার কথা ছিল। বুধবারই যোগ্যতা অর্জন করে নিয়েছিল ওমান ও নেপাল। --- আনন্দবাজার

বৃহস্পতিবার জাপানকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে চলে গেল আমিরশাহি। অনেক চেষ্টা করেও যোগ্যতা অর্জন করতে পারল না জাপান। তারা জিতলে সুযোগ থাকত কাতার ও সামোয়ার। কিন্তু জাপান হারায় তাদেরও বিদায় হয়ে গেল।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে মোট ২০টি দল। আয়োজক দেশ হিসাবে ভারত ও শ্রীলঙ্কা আগেই যোগ্যতা অর্জন করে ফেলেছিল। এই দুই দল বাদে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট তালিকায় থাকা প্রথম সাত দল হিসাবে জায়গা পাকা করেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকা। 

আইসিসি-র টি-টোয়েন্টি ক্রমতালিকা থেকে জায়গা করেছিল পাকিস্তান, নিউ জ়িল্যান্ড ও আয়ারল্যান্ড। অর্থাৎ, কোনও ম্যাচ না খেলেই ১২টি দেশ জায়গা করে নিয়েছিল বিশ্বকাপে।

বাকি আটটি জায়গার জন্য যোগ্যতা অর্জন পর্ব ছিল। চারটি অঞ্চলের ভিত্তিতে এই খেলাগুলি হচ্ছিল। আমেরিকার গ্রুপ থেকে যোগ্যতা অর্জন করে কানাডা। ইউরোপের গ্রুপ থেকে ইটালি ও নেদারল্যান্ডস জায়গা করে নেয় মূলপর্বে। আফ্রিকার গ্রুপ থেকে বিশ্বকাপে খেলবে নামিবিয়া ও জ়িম্বাবোয়ে। এশিয়া/ইস্ট এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে যোগ্যতা অর্জন করেছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরা‌তে।

  • সর্বশেষ