শিরোনাম
◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘু বলা যাবে না, আমরা সবাই সমান: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দানবীয় সরকারের নির্যাতনের শাসনের পরে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করবো।

শনিবার (৩০ আগস্ট) ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশে বক্তব্যকালে এসব বলেন বিএনপি মহাসচিব। এসময় তিনি বলেন, সংখ্যালঘু বলা যাবে না, আমরা সবাই সমান। সবার অধিকার সমান।

মির্জা ফখরুল বলেন, দেশে চক্রান্ত চলছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। উগ্রবাদ ছড়িয়ে দেয়ার মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে। এসময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন ষড়যন্ত্র যেনো সফল না হয়। সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

 

  • সর্বশেষ