শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩২ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেফতার হওয়ার পরে যা বলেছিলেন ফারাজ করিমের বাবা (ভিডিও)

অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আটক হন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। তিনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও তরুণ প্রজন্মের পরিচিত মুখ ফারাজ করিম চৌধুরীর বাবা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে তাকে আটক করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল।

আটক হবার পর যমুনা টেলিভিশনের ক্যামেরায় কথা বলেন সাবেক এই এমপি। জানান, সীমান্ত পার করে দেয়ার কথা বলে এক ব্যক্তি তাকে ঢাকা থেকে আখাউড়া সীমান্তে নিয়ে আসে। সেখানে পাঞ্জাবি পরিহিত অপর এক ব্যক্তি তাকে রিসিভ করেন। আগের ব্যক্তির মতো দ্বিতীয়জনও তার অপরিচিত বলে উল্লেখ করেন ফজলে করিম চৌধুরী। এরপর সেই ব্যক্তির সাথে সীমান্ত বরাবর কিছুদুর এগিয়ে যাওয়ার পথেই বিজিবির হাতে আটক হন তিনি।

ফজলে করিম আরও জানান, সীমান্ত পার হতে কোন ধরণের আর্থিক লেনদেনে তার সম্পৃক্ততা ছিলো না। এসময় পালানোর কারণ জিজ্ঞাসা করলে জানান, হার্টের ব্লকসহ দীর্ঘদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছেন তিনি। দেশের কোনো হাসপাতালে চিকিৎসা নেয়াটাও খুব একটা সহজ ছিলো না তার।

এছাড়া, পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ায় ইমিগ্রেশন এবং বৈধপথে বিদেশ যাত্রাও বন্ধ রয়েছে তার জন্য। বাধ্য হয়েই সীমান্ত অতিক্রম করছিলেন বলে জানান সাবেক এই এমপি।

উল্লেখ্য, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য হন ফজলে করিম চৌধুরী। এরপরের সবগুলো জাতীয় নির্বাচনে তিনি জয়লাভ করেন। মোট ৫ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়