শিরোনাম
◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও)

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১৪ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ. লীগকে ক্ষমা করলে নিহতদের সঙ্গে বেইমানি করা হবে: রিজভী

ডেস্ক রিপোর্ট : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘তারা (জামায়াত) বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা? ট্রাইবুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনাসহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর পিতার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের পাশে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রুহুল কবির রিজভী এ অনুদানের টাকা তুলে দেন। রিজভী বলেন, ‘আমি আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয়, কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না।’

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন।’

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ডা. মনোয়ারুল কাদির বিটু, ডা. জাহিদুল কবির, মেহেবুব মাসুম শান্ত, আরিফুর রহমান তুষার ছিলেন।

 

সুত্র: দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ