শিরোনাম
◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা ◈ সময়ের আগেই পাকিস্তানের হাতে তুরস্কের পঞ্চম প্রজন্মের ‘কান’ স্টিলথ ফাইটার, চাপে ভারত ◈ সারা দেশে আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৪, ১০:১৯ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ আগস্ট ৩২ নম্বরে ফুল দিয়ে আসতে জয়ের ভিডিও বার্তা

রাশিদ রিয়াজঃ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ১৫ আগস্ট উপলক্ষে এক ভিডিও বার্তায় বলেন, ‘আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বর বাসা পুড়িয়ে ফেলা হয়েছে। যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমার পুরো পরিবারকে হত্যা করা হয়। যে বাসায় ৭৫ খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি। যে বাসা এতদিন উনার (বঙ্গবন্ধুর) মিউজিয়াম ছিল। সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না। বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ হতাম না। আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। সামনে ১৫ আগস্ট। সেই কালরাত, যেই রাতে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়।’

সজীব ওয়াজেদ বলেন, ‘আমার আহ্বান, বাঙালি জাতির কাছে। আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন। আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন। এই যে বাংলাদেশে বাস করছেন এবং এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। ১৫ আগস্ট আপনাদের প্রতি আহ্বান, শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। দোয়া করবেন, বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য, আমার পরিবারের জন্য। এই হলো আপনাদের প্রতি আমার আহ্বান।’

রোববার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তাটি দেন জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়