শিরোনাম
◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা ◈ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তাপ, কী করবে রাজনৈতিক দলগুলো? ◈ নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ, কম দামে কিনছেন ফেলে দেওয়া সবজি ◈ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের: যুক্তরাষ্ট্র ◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ১০:০৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে: বিএসএমএমইউ উপাচার্য

শাহীন খন্দকার: [২] দেশের জনগণকে সুন্দর ও উন্নত জীবন দিতে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ’র) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

[৩] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ’র) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ’র) উদ্যোগে শোকের মাস আগস্ট উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে বঙ্গবন্ধুর ম্যুরালে বৃহস্পতিবার (১ আগস্ট) শোকের মাস আগস্ট উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

[৪] এ সময়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে উপাচার্য আরও বলেন, আগস্ট শোকের মাস।

[৫] উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে। জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশকে এক সেকেন্ডের জন্যও  কল্পনা করা যায় না। শোককে শক্তিতে পরিণত করে এই আগস্ট মাসেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়ানোর আহবান জানান তিনি।

[৬] বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনসহ স্বাচিপ নেতৃবৃন্দ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগস্ট মাস এলেই বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের বিরুদ্ধে ৭১ এর পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু করে।

[৭] ষড়যন্ত্রকারীরা এবারো তার ব্যত্যয় করেনি। বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। তাদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তানে পরিণত করা।

[৮] তাই স্বাধীনতা বিরোধী বিএনপি, জামাত, শিবির জোটকে রুখে দিতে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে রাজপথে থাকতে হবে। গত কয়েকদিনে কোমলমতি সাধারণ ছাত্রছাত্রীদের উপর ভর করে দেশব্যাপী বিএনপি, জামাত, শিবির জোট যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা থেকে অবশ্যই বাংলাদেশকে রক্ষা করতে হবে।

[৯] এছাড়া শোক দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক,নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা কালোব্যাজ ধারণ করছে। সেই সঙ্গে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভাসহ বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা সেবা প্রদান, সার্জারি সেবা প্রদানসহ বিস্তারিত কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য।

[১০] জাতীয় এই কর্মসূচীতে স্বাচিপ নেতা সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়াদার টিটো এর সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান প্রমুখ বক্তৃতা করেন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সম্পাদনা: কামরুজ্জামান

এসকে/কে/এনএইচ

  • সর্বশেষ