শিরোনাম
◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’ ◈ সৌদি আরবে হামলার পর ফের ফ্লাইট বাতিল বিমানের, দাম্মাম ২৫ ও রিয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত ◈ রিয়াদ থেকে দাম্মাম বিমানবন্দর ও আরামকো, সৌদি আরবে ধারাবাহিক হামলার দাবি হুথিদের ◈ তিতাসে ৫৯২ কোটি টাকায় নতুন দুই গ্যাসকূপ খননের পরিকল্পনা, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস ◈ মিয়ানমারের মাদক সাম্রাজ্যের ভয়ংকর থাবায় বাংলাদেশ ◈ অমিত শাহর যে আদেশের কারণে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না মুম্বাই পুলিশ!

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৮:২১ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র-ছাত্রীদের উপর পাশবিক হত্যাকাণ্ড চালাচ্ছে সরকার: এবি পার্টি 

আমিনুল ইসলাম: [২] প্রত্যেক স্বৈরাচারের চরিত্র একই। জনগণের দাবি ও অধিকারের কণ্ঠ স্তব্ধ করে দেয়ার জন্য তারা সবসময় দলীয় লাঠিয়াল, অস্ত্রধারী সন্ত্রাসী ও পুলিশ দিয়ে নিষ্ঠুর নৃশংসতা চালায়। একইভাবে ফ্যাসিবাদী ডামি সরকার সোমবার রাত থেকে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে সারাদেশে ছাত্র-ছাত্রীদের উপর পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ড চালাচ্ছে। আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ অভিযোগ করেন দলের কেন্দ্রীয় নেতারা। 

[৩] তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যমূলক কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর সরকার দলীয় সন্ত্রাসীদের নারকীয় হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

[৪] বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহবায়ক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ও বিএম নাজমুল হক, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

[৫] অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, সারাদেশে শিক্ষার্থীরা যখন কোটা সংস্কারের একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে ঠিক সেই সময়ে ডামি সরকারের প্রধানমন্ত্রী ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। সাধারণ ছাত্রছাত্রীদের উপর পুলিশ ও ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন। ছাত্রলীগের গুন্ডারা শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা করেই থেমে থাকেনি তারা হাসপাতালে পর্যন্ত হামলা করেছে। আওয়ামী লীগের নেতাদের হুকুমে যারাই এই হামলার সাথে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। 

[৬] মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামীলীগ মুক্তিযোদ্ধাদের নামে চাঁদাবাজি, ঘুষ নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা বানিয়ে চাকরি দেয়াসহ নানা অপকর্মের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মান ভুলুন্ঠিত করেছে। তারা যেভাবে নিরীহ ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে তাতে রাজাকারের চরিত্রই ফুটে উঠেছে। 

[৭]  তিনি আরো বলেন, এই সরকার রাজাকারদের একটি তালিকা তৈরি করা শুরু করেছিলো, ১১ হাজার লোকের তালিকা তৈরি করার পর দেখা গেলো ৬ হাজারই হলো আওয়ামীলীগের নেতা-কর্মী, এরপরই তারা তালিকা বাতিল করে দেয়।

[৮] তিনি ছাত্রদের উপর নির্বিচার গুলী করে ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ বিভিন্ন স্থানে ৬ ছাত্রকে  হত্যা ও অসংখ্য ছাত্র-ছাত্রীকে আহত করার তীব্র নিন্দা জানান। তিনি প্রতি ফোটা রক্ত ও প্রতিটি শহীদের জীবনের বিনিময়ে ফ্যাসিবাদের পতনের অঙ্গীকার ব্যক্ত করেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ