শিরোনাম
◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির ◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় পণ্য বর্জনের ডাক বিএনপির দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: হানিফ 

এম এম লিংকন, ফয়সাল চৌধুরী কুষ্টিয়া: [২] দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভারত ক্ষমতায় বসিয়েছে এমন অভিযোগে সম্প্রতি বিএনপি দেশটির পণ্য বর্জনের ডাক প্রসঙ্গে এমন মন্তব্য করে মাহবুবউল আলম হানিফ বলেন, দলটির নেতাদের এ সব সস্তা রাজনীতি ছাড়া আর কিছুই না, এতে কোন সুফল আসবে না । 

[৩] আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ সময় আরো বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, নির্দোষ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত তাকে দণ্ড দিয়েছে। 

[৪] প্রধানমন্ত্রীর উদারতায় খালেদা জিয়াকে বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ তুলেন, কিন্তু বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

[৫] শনিবার ( ১৩ এপ্রিল ) কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মহাসম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। 

[৬] তিনি বলেন, যারা নাশকতা কর্মকান্ডে অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। 

[৭] বিএনপি সন্ত্রাসের পক্ষে অবস্থান নিয়েছে বলে বলতে পারছে পুলিশি রাষ্ট্রের কথা ,বলেও অভিযোগ তুলেন তিনি। 

[৮] কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ স্থানীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ