শিরোনাম
◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৪, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা মোশাররফ ও আলালের খোঁজ নিলেন মির্জা আব্বাস

রিয়াদ হাসান: [২] দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় গিয়েছেন দলের আরেক স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১২ এপ্রিল) বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

[৩] তিনি বলেন, আজ বেলা ৩টায় ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশান বাসভবনে যান মির্জা আব্বাস। এ সময় তিনি খন্দকার মোশারফ হোসেনের শারীরিক অবস্থাসহ সার্বিক খোঁজখবর নেন। খন্দকার মোশাররফ হোসেনের বাসা থেকে বের হয়ে মির্জা আব্বাস-সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় ও গিয়েছেন বলে জানান তিনি।

[৪] গত বছরের ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিও থেরাপি নেন।

[৫] এরপর সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা শেষে গতবছরের ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফেরেন। সে যাত্রায় প্রায় আড়াই মাস সিঙ্গাপুরে থেকে চিকিৎসা নিয়েছিলেন তিনি। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়