শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:৪৭ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

শাহানুজ্জামান টিটু: [২]  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানে নিজ বাসায় ফিরেছেন।

[৩] মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটি হাসপাতাল থেকে বের হয়ে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বাসায় পৌছেছেন।

[৪] এর আগে গত ১৩ মার্চ বেগম খালেদা জিয়াকে শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিলো। নিবিড় পর্যবেক্ষণের পর পরদিন তিনি বাসায় ফেরেন। 

[৫] এর আগে পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। 

[৬] এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা করান দুর্নীতি মামলায় দণ্ডিত ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

[৭] এর আগে ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ার পর থেকেই চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন। বিএনপি চেয়ারপারসনের পরিবারও বিভিন্ন সময়ে সরকারের কাছে অনুমতি চেয়ে আসছে। বুধবার তার মুক্তির মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়েছে, কিন্তু বিদেশ নেওয়ার অনুমতি মেলেনি। 

[৮] সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতির মামলায় সাজা স্থগিত করার শর্তে খালেদার মুক্তি হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ নেই। 

[৯] ২০২০ সালে কারাগার থেকে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পর থেকে বিএনপি চেয়ারপারসন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়