শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:৩৫ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতার ৫২ বছর পরে এসে ভারত গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে: দুদু

রিয়াদ হাসান: [২] বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি কিন্তু ভারতের পণ্য বর্জনের কথা বলে নাই। ভারতের আনন্দবাজার বলেছে এটা বিএনপি বলেছে। ভারতের বিভিন্ন মাধ্যম, সোশ্যাল মিডিয়া বিএনপিকে জড়িয়েছে। ভারতীয় জনগণের প্রতি আমাদের কোন বিদ্বেষ নাই। ভারতীয় সরকারের একচোখা নীতিকে আমরা বিরোধিতা করি। ১৯৭১ সালে ভারত গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার পক্ষে ছিল কিন্তু ৫২ বছর পরে এসে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের তথাকথিত নির্বাচন যে নির্বাচন গণতান্ত্রিক বিশ্ব সমর্থন করে নাই কিন্তু ভারত সমর্থন করেছে।

[৩] মঙ্গলবার (২ এপ্রিল) সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রমজানের শিক্ষায় দেশ রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

[৪] ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। সরকারের এদিকে কোন হস্তক্ষেপ নাই। সরকার ক্ষমতাশালী নাকি সিন্ডিকেট ক্ষমতাশালী এই প্রশ্নের কারনে সাবেক একজন বাণিজ্যমন্ত্রী তার চাকরি হারিয়েছেন।

[৫] তিনি বলেন, ঈদের পরে আন্দোলন করবো এটা না। ঈদের আগেও এ সরকারের পতন হতে পারে। প্রতিনিয়ত এ সরকার একটি বিপদজনক অবস্থায় আছে আমার কাছে মনে হয়েছে। কারণ তারা নির্বাচিত নয়। যারা নির্বাচিত নয় তারা যে কোন মুহূর্তে পড়ে যেতে পারে। তবে এ সরকার বিদায় নেওয়ার আগে একটি ভালো কাজ করে যেতে পারে। তা হল তত্ত্বাবধায় সরকার পুনরায় প্রতিষ্ঠিত করা। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছে সেই তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আনা।

[৬] দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এর সভাপতিত্বে  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক ভিপি নুরুল হক নুরু, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের,এবি পার্টির যুগ্ন মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ, জাপার সহ সভাপতি রাশেদ প্রধান প্রমুখ। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/এনএইচ

  • সর্বশেষ