শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা

প্রকাশিত : ২১ জুন, ২০২২, ০৭:৩০ সকাল
আপডেট : ২১ জুন, ২০২২, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. আবুল হাসনাৎ মিল্টনের অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধু বিষয়ক গবেষনায় সম্মাননা লাভ

ডেস্ক রিপোর্ট , বিদেশে বঙ্গবন্ধু বিষয়ক গবেষনার জন্য  সম্মাননা  লাভ করেছেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক, চিকিৎসক, শিক্ষাবিদ, লেখক ড. আবুল হাসনাৎ মিল্টন। তিনি বঙ্গবন্ধুর ভাষন ইংরেজীতে অনুবাদ করে বঙ্গবন্ধুর রাজনীতি, গনতান্ত্রিক আন্দোলন ও দর্শনকে বিশ্ব দরবারে আন্তর্জাতিক ভাষায় পৌছে দিয়েছেন। ‘ফাদার অব দ্য ন্যাশন: সিলেক্টেড স্পিচেস অব

অস্ট্রেলিয়ার বিশিষ্ট শিল্প গ্রুপ জেমকোর পক্ষ থেকে সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান, শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য প্রতি বছর অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিন এশীয় প্রবাসীদের ‘জেমকো অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।  এ বছর মোট বারোজনকে এই পদক প্রদান করা হয়। গতকাল সন্ধ্যায় সিডনির ব্লাকটাউন লেইজার সেন্টারে আয়োজিত উক্ত পদক প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদের বিরোধীদলীয় নেতা ও লেবার পার্টির রাজ্য প্রধান ক্রিস মিনস, প্যারাম্যাটা সিটি কাউন্সিলের লর্ড মেয়র ডোনা ডেভিস ও ডেপুটি লর্ড মেয়র সামির পাণ্ডে, প্রমুখ। পুরস্কার প্রাপ্তির পর ড. আবুল হাসনাৎ মিল্টন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘বিশ্বমঞ্চে বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হলে গর্বে বুকটা ভরে যায়। ইতিহাসের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে বিশ্ববাসীর কাছে তুলে ধরবার জন্যই আমি এই কঠিন কাজটি করেছি। আমার এই কাজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবার জন্য জেমকোসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছরের অক্টোবরে মার্কিন প্রকাশনা সংস্থা হে পাব্লিশিং হাউজের সহযোগী প্রতিষ্ঠান বালবোয়া প্রেস অব অস্ট্রেলিয়া থেকে  ‘ফাদার অব দ্য ন্যাশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থটিতে ড. আবুল হাসনাৎ মিল্টন বঙ্গবন্ধুর পঁচিশটি ভাষণ ইংরেজিতে অনুবাদ করেন। গ্রন্থটি আমাজন, বুকটোপিয়াসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে গ্রন্থটির পরিবেশনার দায়িত্বে রয়েছে অন্বেষা প্রকাশন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়