শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী

স্পোর্টস ডেস্ক : শ্বাসরুদ্ধকর লড়াই‌য়ে শেষ পর্যন্ত পে‌রে উঠ‌লো না ঢাকা মোহা‌মেডান স্পো‌র্টিং ক্লাব। বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ঢাকা ডার্বিতে দ্বিতীয় দেখায় শোধ নিয়েছে ঢাকা আবাহনী লি‌মি‌টেড। 

মোহামেডান ক্লাবের সঙ্গে প্রথম দেখায় হারের পর শুক্রবার ২-১ গোলের ব্যবধানে জিতেছে মারুফুল হকের দল। এ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো আকাশি-নীল জার্সিধারীরা

বিএফএলে পয়েন্ট টেবিলের শীর্ষে বসুন্ধরা স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচে ৭ জয়ে ক্লাবটির পয়েন্ট ২৪। আর আবাহনীর ১২ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট দাঁড়াল ২২। তৃতীয়স্থানে থাকা ফর্টিসের পয়েন্ট ২১। ষষ্ঠ নম্বরে থাকা মোহামেডা অবনমন হয়ে এখন সপ্তম নম্বরে। ১২ ম্যাচে সাদা-কালোদের জয় কেবল দুটি। 

শুক্রবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় বিএফএলে প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে থেকে স্কোরবোর্ডে জয় লেখায় আবাহনী।

  • সর্বশেষ