শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২২, ০৬:২৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২২, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত সীমান্তে গুলিতে বিএসএফ সদস্য নিহত

জেরিন আহমেদ: ভারতের ত্রিপুরায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে দেশটির সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফ-এর এক সদস্য নিহত হয়েছেন। রাজ্যটির বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ওই গুলির ঘটনা ঘটে। 

নিহত বিএসএফ সদস্যের নাম গিরজেশ কুমার উদ্দে। তাকে টার্গেট করেই প্রথমে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। ৫৩ বছর বয়সী গিরগেশের বাড়ি ভারতের মধ্যপ্রদেশে। হিন্দুস্তান টাইমস, বিডি লাইভ, মানবজমিন

তার মৃত্যুর খবর নিশ্চিত করে এক কর্মকর্তা বলেন, বাহিনীর এক সদস্য সকালে টহলদারির সময় গুলিতে আহত হয়েছিলেন। এরপর তাকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। বিএসএফ বলছে, ‘ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা’ বা এনএলএফটি এই হামলার পেছনে যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে গুলির ঘটনার পরেই বিএসএফ পালটা প্রতিরোধ গড়ে তোলে। তারপরই সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা। সিমনাপুরের কাছে খানতালাং বর্ডার আউটপোস্টের কাছে এই ঘটনা ঘটে। 

এদিকে গত আগস্ট মাসে এনএলএফটির চারজন সদস্য আত্মসমর্পণ করেছিলেন। ১৯৮৯ সালের দিকে এই সংগঠনটি মাথাচাড়া দিতে শুরু করে। ক্রমে ডালপালা মেলতে শুরু করে তারা। তবে এই সংগঠনের কাজকর্ম নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করলে প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট (পোটা) অনুসারে এটিকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়