শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ২৮ মে, ২০২৪, ০৮:০৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২৪, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের মা মারা গেছেন 

শাকিবুল হাসান: [১] চ্যানেল আই এর ‘তৃতীয় মাত্রা’র পরিচালক ও উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভীনের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

[২] গতকাল মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষ হয় বলে পরিবার নিশ্চিত করে। এর আগে গত সোমবার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর বনানীর বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

[৩] মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে শোকাহত চ্যানেল আই পরিবার।

[৪] ১৯৪৭ সালের পহেলা জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন চ্যানেল আই এর ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের মা শামীম পারভীন। তার স্বামী এ কে এম খলিলুর রহমান ছিলেন ঢাকা বার এসোসিয়েশনের সহ-সভাপতি।

[৫] দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শামীম পারভীন। গত সোমবার রাতে মৃত্যু হয় তার। তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শামীম পারভীনের বিদেহী আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তানেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়