শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ২৪ মে, ২০২৪, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৪, ১০:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মিমডগ’ খ্যাত জনপ্রিয় কুকুর ‘কাবুসু’ মারা গেছে

অনিক কর্মকার: [২] নেট দুনিয়া কাঁপানো বিখ্যাত কুকুর ‘কাবুসু’ মারা গেছে। এই কুকুরটির ছবি দিয়ে বিশ্বব্যাপী তৈরি হয়েছে কোটি কোটি মিম। এছাড়া কুকুরটির দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল ‘ডগকয়েন’ নামের ক্রিপ্টোকারেন্সি।

[৩] কুকুরটির মৃত্যুর তথ্য জানানো হয়েছে ‘ডগকয়েন’-এর পক্ষ থেকে। শুক্রবার (২৪ মে) এক্সে এক পোস্টে এ ব্যাপারে তারা বলেছে, ‘কাবুসু আজকে, আমাদের কমিউনিটির বন্ধু ও অনুপ্রেরণা, সুন্দরভাবে তার মালিকের বাহুতে মারা গেছে। সে ছিল এমন কুকুর যে শুধু আনন্দ এবং সীমাহীন ভালোবাসাকে জানত।’

[৪] কাবুসুর মাধ্যমে প্রথমে তৈরি করা হয় মজার মজার মিম। এরপর মজার ছলে তৈরি করা হয় ‘ডগকয়েন’। যেটির প্রভাব পড়েছিল পুরো বিশ্বজুড়ে। ডগকয়েন সফলতা পাওয়ার পর কুকুরের থিমের আরও টোকেন তৈরি হয়েছে। যার মধ্যে রয়েছে সিবা ইনু এবং ফ্লোকি। যেগুলো পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সি খাতের বড় অংশ হয়ে উঠে।

[৫] কাবুসুর মালিক একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, আগামী ২৬ মে কুকুরটির জন্য তারা জাপানের নারিতা শহরে একটি বিদায়ী অনুষ্ঠান আয়োজন করবেন।

[৬] কুকুরটির মালিক আরও জানিয়েছেন, গতকাল কাবুসু স্বাভাবিকভাবে তার খাবার (ভাত) এবং পর্যাপ্ত পানি খায়। এরপর ঘুমের মধ্যে তার মৃত্যু হয়।

[৭] কাবুসু ২০২২ সালে লিউকেমিয়া এবং লিভারের রোগে আক্রান্ত হয়। তা সত্ত্বেও দীর্ঘদিন বেঁচে ছিল। কুকুরটির মালিক বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে সুখী কুকুর ছিল এবং তাকে পাওয়ায় তিনিও বিশ্বের সবচেয়ে সুখী মানুষ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়