শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ৩০ জুন, ২০২২, ০৫:৫৪ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২২, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উগ্রবাদ প্রতিরোধে পুস্তক ব্যবসায়ীদের জনসচেতনতায় এটিইউ’র মতবিনিময়

সুজন কৈরী: উগ্রবাদ প্রতিরোধে পুস্তক প্রকাশনা ও বিক্রির সাথে সম্পর্কিত ব্যক্তিদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি ও উগ্রবাদ প্রতিরোধে করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভা করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) লেকচার অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় এন্টি টেররিজম ইউনিটের পক্ষে পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহীদ, বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের কাছে যে-ধরনের উগ্রপন্থী বই-পুস্তিকা পাওয়া গেছে এবং যাচ্ছে তার বিস্তারিত তুলে ধরেন। 

তিনি বলেন, উগ্রবাদ প্রতিরোধ ও বিস্তার উভয় ক্ষেত্রেই বই বিশেষ ভূমিকা রাখছে। প্রকাশকরা অনেক সময় ভালোভাবে না জেনে ধর্মীয় বই ভেবে উগ্র মতাদর্শী বই ছাপেন, বিক্রেতা ও পরিবেশকগণ তা বিক্রি করেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে উগ্রবাদী গোষ্ঠী বিদেশী বই- ম্যাগাজিনের বাংলা অনুবাদ উগ্রবাদী প্রচার ও প্রচারণায় ব্যাপকভাবে ব্যবহার করছে। 

তিনি পুস্তক প্রকাশনার সাথে জড়িত সকলকে এ বিষয়ে সচেতনতা অবলম্বন ও বিশেষ গুরুত্বারোপ করার কথা বলেন। 

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. আখিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, বাপুস’র পরিচালক মো. গোলাম এলাহী জায়েদ, বাংলাবাজার মার্কেট সভাপতি, কম্পিউটার মার্কেট সভাপতি, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, প্রকাশক ও বিক্রেতা সংস্থার প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়