শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৫ জুন, ২০২২, ০১:০৭ রাত
আপডেট : ২৫ জুন, ২০২২, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নেত্রকোনায়ও স্বপ্ন পদ্মা সেতু

স্বপ্ন পদ্মা সেতু নামে তিন সন্তান

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা শহরের মুক্তারপাড়া সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে এক প্রসূতি মা একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালের চিকিৎসক ডা. আফরিন সুলতানা সিজারের মাধ্যমে ওই তিন শিশুর প্রসব করান।

চিকিৎসক জানিয়েছেন, শিশু তিনজন ও মা সুস্থ আছেন।

সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালের ম্যানেজার মো. এনামুল লতিফ বলেন, জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামের প্রসূতি রুমেনা আক্তার হাসি বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি হন। পরে ওই হাসপাতালের চিকিৎসক ডা. আফরিন সুলতানা সিজারের মাধ্যমে ওই তিন শিশুর প্রসব করান।

রুমেনা আক্তার হাসির স্বামী শেখ সাদী বলেন, পাঁচ বছর আগে তাদের বিয়ে বিয়ে হয়। কিন্তু এর আগে আর কোনো সন্তান হয়নি।

তিনি জানান, মোহনগঞ্জ উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের খুরশিমুল দাসপাড়া গ্রামে তাদের বাড়ি হলেও তারা স্থায়ীভাবে মোহনগঞ্জ পৌর শহরে বসবাস করেন। বৃহস্পতিবার তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে নেত্রকোনা শহরের সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই হাসপাতালে সিজার করা হলে তাদের তিনজন কন্যা সন্তানের জন্ম হয়। তিন শিশু ও মা সুস্থ রয়েছেন।

তিনি আরও বলেন, শখ করে সন্তানদের নাম রেখেছেন স্বপ্ন, পদ্মা ও সেতু।

সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালের নার্স মোছা. আঁখি আক্তার শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে বলেন, স্বপ্ন, পদ্মা ও সেতু ভালো আছে। তাদের মাও সুস্থ রয়েছে।

ওই হাসপাতালের চিকিৎসক ডা. আফরিন সুলতানা বলেন, তিন নবজাতক শিশু ও তাদের মা সুস্থ রয়েছেন। তাদের কোনো সমস্যা নেই। শিশুরা স্বাভাবিকভাবেই মায়ের বুকের দুধ খাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়