শিরোনাম
◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা ◈ সৌদি আর‌বের প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী? ◈ গালিগালাজ কোনো সমস্যার সমাধান নয়, যারা আমাকে গালি দিয়েছে, তাদের ক্ষমা করে দিলাম: ভিডিও বার্তায় মোদি ◈ উড়ন্ত বিমানের ডানায় জ্যান্ত সাপ! ভিডিও ভাইরাল

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৫৮ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমন হলো ‘কাছের মানুষ দূরে থুইয়া’? 

রত্নম অর্জুন

রত্নম অর্জুন : মানুষের মনে জমে থাকা অভিমানের মেঘগুলোকে শ্রাবণের ধারার মতো দুচোখ দিয়ে ঝরিয়ে ফেলার জন্য একট উষ্ণ আলিঙ্গনই যথেষ্ট। গল্পটা লং ডিস্ট্যান্স রিলেশনশিপে থাকা দুটো অভিমানী মানুষের। গল্পটা জীবনের প্রয়োজনে দূরে যাওয়ার এবং একইসাথে প্রিয় মানুষটির প্রতি উৎকণ্ঠা থেকে প্রেমের টানে কাছে ফেরার। দেখে ফেললাম ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম  কাছের মানুষ দূরে থুইয়া।  গল্পটি লিখেছেন আমার মেডিকেল জীবনের খুবই পছন্দের এবং কাছের একজন মানুষ ডা. জাহান সুলতানা (কক্সবাজার মেডিকেল কলেজ তৃতীয় ব্যাচ)। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। 

মুখ্য চরিত্রে অভিনয় করা প্রীতম হাসানের প্রথম কোনো কাজ দেখার সুযোগ হলো। অভিনয়ের মাপকাঠিতে তিনি এতোটাই ন্যাচারাল যে বোঝাই যাচ্ছিলো না তিনি অভিনয় করে গেছেন। আর ফারিণের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমার খুবই প্রিয় একজন আর্টিস্ট তিনি। কিছু ডায়লগ মনে দাগ কেটে গেছে। তার মধ্যে একটা তুলে ধরলাম। আচ্ছা আপনার নাম কি এলাচি বেগম? বিরিয়ানি খাওয়ার সময় মুখে এলাচি পড়লে চেহারা যেমনটা হয়ে যায়, আপনার চেহারাটা ঠিক তেমনই। মিস এলাচি। আই লাভ ইউ। 

কেউ কখনো কোনো মেয়েকে জুতো দিয়ে প্রপোজ করে? একটা মানুষকে ভালোবাসতে কেমন লাগে আমি তা আগে কখনো ফিল করি নাই। আর আমি কাউকে ভালোবাসিওনি। তুমি লাইফে আসার পর থেকে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে  মেঘবালিকা  গানটির কথা ও সুর পুরো ফিল্মে একটা আলাদা ফ্লেভার এনে দিয়েছে, যা দর্শকদের মনে জায়গা করে নিতে বাধ্য। সবকিছু মিলিয়ে একরাশ মুগ্ধতা নিয়ে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম পুরো স্ক্রিনটাইম জুড়ে। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়