শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:১৭ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেখা হয়ে উঠুক সব ধরনের ঘৃণা ও বিভেদের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার

মো. সামসুল ইসলাম

মো. সামসুল ইসলাম: বাংলা ভাষায় এখন অনেকেই লিখছেন। ফেসবুকে এটা ভালোই টের পাচ্ছি। কিন্তু এদেশের বাংলাভাষী মানুষের মনস্তত্ত্ব বুঝতে পারে এখন এরকম লেখক খুবই কম। বাঙালি আবেগপ্রবণ জাতি। সঠিক নেতৃত্বে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা মুক্তিযুদ্ধ করেছে। অনেক লেখক, কবি, সাহিত্যিকের রচনায় বিভিন্ন সময় তারা হয়েছে একত্রিত। আমি সাম্প্রতিক লেখকদের অনেক লেখা পড়ি, ভিডিও দেখি, সামাজিক মাধ্যমের বিতর্কগুলো অনুসরণ করি। খুব কম লেখক বা বক্তার মধ্যেই সেই উদারতা দেখতে পাই, যা এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর হৃদয়কে স্পর্শ করবে। অথবা তারা আবেগাপ্লুত হয়ে এক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখবে। 

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মিডিয়া সবই এখন প্রাণশূন্য, গণবিচ্ছিন্ন। প্রথমে কম্যুনিজম, তারপর ওয়ার অন টেরর, এর সাথে সালাফিজম এসব বহিরাগত মতবাদ আমাদের বিভক্ত করেছে। এর সাথে এখন যুক্ত হয়েছে ভূ-রাজনৈতিক খেলা। পেণ্ডুলামের মতো দুলছে আমাদের উঠতি লেখকদের মনন। এর ফলে দেশ হচ্ছে আরও দ্বিধাবিভক্ত। ফেসবুক হয়ে গিয়েছে বিষোদগারের আখড়া। শুধু বাংলা ভাষায় লেখাতেই আমি সন্তষ্ট নই। আমি চাই লেখা হয়ে উঠুক সব ধরনের ঘৃণা ও বিভেদের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়