শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৪৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে বাংলা ভাষা আরও অবহেলিত হবে 

ড. কামরুল হাসান মামুন

ড. কামরুল হাসান মামুন: ধরুন দেশে কোনো ইংরেজি মাধ্যমের বা ভার্সনের কোনো স্কুল নেই। তাহলে অর্থবিত্ত বা শিক্ষায় কিংবা ক্ষমতায় দেশের প্রভাবশালীদের ছেলেমেয়েরা প্রচলিত বাংলা মাধ্যমে পড়তে বাধ্য হতো। তাহলে কি বাংলা মাধ্যমের কারিকুলাম নিয়ে আজকে যে খেলাটা সরকার বা মন্ত্রণালয় খেলে যাচ্ছে, সেই খেলাটা কি খেলতে পারতো? মোটেও না। যারা এখন ইংরেজি মাধ্যমে পড়ে বিদেশে যাচ্ছে তারা বাংলা মাধ্যমে পড়ে একটি বড় অংশই দেশের পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তো। এই ছেলেমেয়েদের একটা অংশ দেশের কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, খেলোয়াড়, শিক্ষক বা ব্যাংকার হতো। দেশের উচ্চবিত্তের এই সন্তানরা দেশে থাকতো। তখন সরকার শিক্ষায় বরাদ্দ বাড়াতে বাধ্য হতো। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মান ভালো হতো। 

নতুন শিক্ষাক্রমের বাংলা মাধ্যমকে আরও অ-জনপ্রিয় করে ইংরেজি মাধ্যমকে আরও জনপ্রিয় করার ফলে উচ্চবিত্তের ছেলেমেয়েদের আরও বেশি হারে বিদেশমুখী করা হবে। দেশ আরও বেশি করে তাদের সার্ভিস পাওয়া থেকে বঞ্চিত হবে। বাংলা ভাষা আরও অবহেলিত হবে। এভাবেই দেশের পাবলিক কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বর্তমান প্রাইমারি স্কুলের মতো অবহেলিত হয়ে যাবে। এর খারাপ আছর পড়বে আমাদের প্রশাসনে, রাজনীতিতে, সাহিত্যে, বিজ্ঞান ও গবেষণায় যার লক্ষণ এখনই দেখা যাচ্ছে। লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 

  • সর্বশেষ
  • জনপ্রিয়