শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৩ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নক্ষত্রের রাত’ নাটকের পলীন, হুমায়ূন আহমেদ ও তাঁর কন্যা মেয়ে শিলা আহমেদ

এ জামান : মেয়েটার মা-বাবা আলাদা হয়ে গেছে। মা-বাংলাদেশে আর বাবা আমেরিকায়। মেয়েটা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলো, সে আমেরিকায় গিয়ে তার বাবার সঙ্গে থাকবে। কেননা মায়ের সঙ্গে থাকলে তার ভবিষ্যৎ নষ্ট হবে। মা ভালো কোনো স্কুলে ভর্তি করাতে পারবেন না, ভালো কোনো খাবার খাওয়াতে পারবেন না, ইত্যাদি। যেই কথা সেই কাজ। মেয়েটা আমেরিকায় তার বাবার কাছে চলে গেলো। যাওয়ার সময় মাকে বলে গেলো, ‘তোমার ভালোবাসার ক্ষমতা খুব কম মা, কম বলেই তুমি আমার বাবাকে বেঁধে রাখতে পারোনি, আমাকেও পারলে না’। মেয়ে চলে যাওয়ার পর শূন্য ঘর আর ফাঁকা উঠোনে বসে মায়ের বুকটা ফাঁকা ফাঁকা লাগে। চোখ ভিজে যায়। হঠাৎই একদিন মেয়েটার চিঠি এলো। পুরো চিঠি জুড়ে মাত্র চারটি শব্দ- ‘মা, তুমি কেমন আছো?’ মা অপলক দৃষ্টিতে সেই চিঠির দিকে তাকিয়ে রইলেন। চোখের জলে চিঠির পৃষ্ঠারা ভিজে গেলো। চিঠির উত্তরে মা লিখলেন- ‘পলীন, তুমি কেমন আছো?’ পলীন চিঠির উত্তর দিলো না। অনেকদিন অতিবাহিত হয়ে গেলো। একদিন উদাস মনে মা বাড়ির উঠোনে বসে আছেন। হঠাৎই পলীন তার বাবাকে নিয়ে হাজির। পলীন আর তার বাবার মুখে হাসি। পলীনের বাবা পলীনের মায়ের কাছে এসে এমনভাবে জিজ্ঞেস করলেন, ‘তুমি কেমন আছো?’ যেন সবকিছু ঠিক হয়ে গেছে। মায়ের কাছে সবকিছুই স্বপ্নের মতো মনে হলো। তিনি পলীনকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘কী করে সম্ভব হলো এটা?’ পলীন বললো, আমেরিকায় যাওয়ার পর আমি তোমার জন্য খুব কেঁদেছি মা। লুকিয়ে লুকিয়ে কেঁদেছি। আমার সেই কান্নার জল আমি প্রতিদিন একটি বোতলে জমা করেছি। বোতলটা যেদিন ভরে গেলো, আচমকাই বাবা দেখে ফেললেন। তারপর আমাকে ডেকে বললেন, ‘পলীন চল আমরা তোর মায়ের কাছে যাই’ পলীনের কথা শুনে মা কাঁদছেন। পলীন হাসতে হাসতে জিজ্ঞেস করলো, ‘মা তুমি কি বোতলটা দেখবে?’পলীনের মা মাথা নাড়লেন। পলীন বোতলটা বের করে মায়ের হাতে দিলো। মা বোতল হাতে নিয়ে বললেন, ‘পুরোটাই কি তোর চোখের পানি?’ পলীন মাকে জড়িয়ে ধরে বললো, ‘অল্প কিছু চোখের পানি আর বাকীটা ট্যাবের’ কথাটা বলেই মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আকাশ বাতাস কম্পিত করে হাসতে লাগলো। যেন জগতের সবচেয়ে সুন্দর দৃশ্য! ‘নক্ষত্রের রাত’ নাটকের সেই পলীনই হলো হুমায়ূন আহমেদের মেয়ে শিলা আহমেদ। কিশোর বয়সের বুদ্ধিমতি মেয়েটা টেলিভিশনের পর্দার বাবা মাকে মিলিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু বাস্তব জীবনের বাবা মাকে মিলিয়ে দিতে পারেনি। আর তাই বোধহয় আমরা হারিয়েছি একজন অভিমানী অভিনেত্রী। ফেসবুকে ৮-১২-২৩ প্রকাশিত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়