শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:০৮ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের সততা ও কাজের প্রতি বঙ্গবন্ধুকন্যার আত্মবিশ্বাস অনেক দৃঢ়

আশরাফুল আলম খোকন

আশরাফুল আলম খোকন: এবার দেশে যাবার আগে অনেকেই ফোন করে বলেছিলেন ভাই, ‘এই সময়ে দেশে আইসেন না’। এর মধ্যে আমলা-রাজনীতিবিদ অনেকেই আছেন। দেশে যেতে বলা মানুষের সংখ্যা তুলনামূলক কমই ছিলো। যেতে না বলারও কারণ আছে। ৩৫ দিনের জন্য, দেশে গিয়েছিলাম ২৭ অক্টোবর। বিএনপি-জামায়াতের হুমকি ছিলো ২৮ অক্টোবরের পর দেশ তাদের দখলে চলে যাবে। এটাই ছিলো আমার হিতাকাক্সক্ষীদের ভয়। সরকারের ঘনিষ্ঠ ও সুবিধাভোগী কারা ওই সময়ে ট্যাকনিকেলি দেশের বাইরে অবস্থান করছিলো, তাদেরও ছোটোখাটো একটা তালিকা দিলো। তাদের শুধু বলেছিলাম, বিএনপি-জামায়াতের মনস্তাত্ত্বিক গেইমে আপনারা পরেছেন। তারা এসব অপপ্রচার করে আমাদের মানসিকভাবে দুর্বল করতে চায়। আর মানসিকভাবে দুর্বলরা কোনো খেলায়ই জিততে পারে না। উল্টো বিএনপি-জামায়াতকে কীভাবে মানসিকভাবে দুর্বল করা যায় সেই পরিকল্পনা করেন। শুধু বক্তৃতায় হুমকি ধামকি, কাউন্টার প্রচার, উন্নয়নের ভিডিও কন্টেন্ট ও পোস্টার বানিয়ে তাদের দুর্বল করা যাবে না। আর আমি বঙ্গবন্ধুকন্যার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। আমি একটা বিষয় দেখেছি, নিজের সততা ও কাজের প্রতি উনার আত্মবিশ্বাস অনেক দৃঢ়। দেশ ও দেশের মানুষের প্রতি তাঁর অগাদ ভালোবাসা। এ ধরনের মানুষ কখনো হারে না, হারতে পারে না। সামনে শুধু একটাই চ্যালেঞ্জ, নির্বাচনটাকে  অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও জনগণের জন্য অংশগ্রহনমূলক করা। দেশি-বিদেশি, বাকিসব আশঙ্কা উনার ব্যক্তিত্বের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়