শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০১:৩৬ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিতে ভেসে গেল ঈদের মাঠ, সড়কে নামাজ ঘিরে কলকাতায় উত্তেজনা

প্রবল বৃষ্টিতে ডুবে যায় ঈদের নামাজের নির্ধারিত মাঠ। বিকল্প ব্যবস্থা নিয়ে পুলিশ ও মুসল্লিদের মধ্যে বাকবিতন্ডার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় কলকাতার সল্টলেক সংলগ্ন বিধাননগর এলাকায়।

শনিবার (২১ মার্চ) সকালে নজরুল উদ্যানে ঈদের প্রধান জামাতের আয়োজন করা হয়। তবে সকাল থেকেই টানা বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় সেখানে নামাজ আদায় কঠিন হয়ে পড়ে।

advertisement

এতে বিপাকে পড়েন সেখানে জড়ো হওয়া শত শত মুসল্লি।
পরিস্থিতি বিবেচনায় ইমাম খুরশিদ আলম নবি কাছাকাছি সড়কের সেতুর নিচে নামাজ আদায়ের প্রস্তাব দেন। মুসল্লিরাও এতে সম্মতি জানিয়ে পুলিশের কাছে অল্প সময়ের জন্য রাস্তার একপাশ ব্যবহারের অনুমতি চান এবং যান চলাচলে বিঘ্ন না ঘটানোর আশ্বাস দেন।

কিন্তু পুলিশ জানায়, সড়কে নামাজ আদায়ের কোনো অনুমতি নেই এবং নিয়ম অনুযায়ী রাস্তা বন্ধ রাখা যাবে না।

advertisement

এ নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা। একপর্যায়ে প্রায় ৭০০ মুসল্লি সড়কেই নামাজ আদায় শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দ্রুত ব্যারিকেড বসিয়ে যান চলাচল অন্যদিকে সরিয়ে দেয়। তবে নামাজ শেষ হলেও মুসল্লিদের মধ্যে ক্ষোভ থেকেই যায়।

advertisement

মুসল্লিদের একাংশ অভিযোগ করেন, বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই জানা থাকলেও প্রশাসন বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি। তারা আরও বলেন, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে দীর্ঘ সময় সড়ক বন্ধ রাখা হলেও ঈদের নামাজের ক্ষেত্রে সেই সুযোগ দেওয়া হয় না।

একজন স্থানীয় বাসিন্দা জানান, বছরে একদিন জামাতে নামাজ আদায়ের সুযোগ পাওয়া যায়, সেখানেও বাধার মুখে পড়তে হচ্ছে। আরেকজন বলেন, অন্যান্য উৎসবে ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ থাকলেও ঈদের জন্য সামান্য সময়ের অনুমতি দেওয়া হয় না।

তবে ইমাম খুরশিদ আলম নবি বলেন, সড়কে নামাজ আদায় আদর্শ নয়, কিন্তু মাঠে পানি জমে থাকায় বাধ্য হয়েছেন বিকল্প ভাবতে।

সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান  তিনি ।
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এধরনের ঘটনা স্থানীয়ভাবে নানা আলোচনার জন্ম দিচ্ছে। তবে কলকাতার অন্য কোথাও এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উৎস: বাংলানিউজ24

 

  • সর্বশেষ