শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ০১:২৮ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে মামলাগুলো শাকিবের মুখরক্ষা করবে না

ফজলুল বারী, ফেসবুক থেকে: ব্যক্তিগত কারন সমূহে শাকিব খান দেশে-বিদেশে আলোচিত-বিতর্কিত-সমালোচিত। কিন্তু যে রহমত উল্লাহের বিরুদ্ধে শাকিব দেশের আদালতে একের পর এক মামলা করছেন, তিনি সিডনিতে বিতর্কিত কেউ নন। সাংবাদিক সংগঠনের নেতা।

শাকিবের বিরুদ্ধে সিডনি পুলিশের কাছে কি অভিযোগ এসেছিল, তা শাকিব জানেন। অনেকে জানেন। এরপর তিনি কিভাবে এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন সেটাও অনেকে জানেন। তাকে এখান থেকে বেরিয়ে যাবার পথ করে দেয়া হয়েছিল। নতুবা তিনি বেরিয়ে যেতে পারতেন না। এখানে তিনি পুলিশের কাছে অজ্ঞান হবার গল্পও বলেননি। কারন এখানে যা খুশি গল্প বলে পার পাবার সুযোগ নেই।

এখন রহমত উল্লাহ তার বিরুদ্ধে অভিযোগ করায় তিনি একেরপর এক যে সব মামলা করছেন, এর শক্ত ভিত্তি থাকলে মামলা হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। কারন রহমত উল্লাহ অস্ট্রেলিয়ার নাগরিক। কিন্তু শাকিবের এখানে আর আসার সুযোগই নেই। অস্ট্রেলিয়ায় যা খুশি মামলাও করা যায় না। দেশে মামলাগুলো শাকিবের মুখরক্ষা করবেনা। কারন শাকিব চরিত্রটি ফুলের মত পবিত্র না। তা জেনেশুনেই দেশের পুলিশ তার কথাবার্তা আমলে নেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়