শিরোনাম
◈ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে জড়ালেন সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০২:৫৬ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজন তারকার দায়িত্ব কতোটুকু?

শামীম শাহেদ

শামীম শাহেদ: একজন তারকার দায়িত্ব কতটুকু? তিনি যদি কোনো স্বর্ণের দোকান উদ্বোধন করেন সেই দোকান যদি হয় একজন চার্জশিটভুক্ত ক্রিমিনালের, তাহলে কি সেই তারকা তার দায়িত্বে অবহেলার অভিযোগ থেকে মুক্তি পাবেন? একজন তারকা যদি সিগারেটের বিজ্ঞাপন করেন, তার সেই সিগারেটের বিজ্ঞাপন দেখে যদি একজন মানুষও ধুমপায়ী হয়ে উঠেন তাহলে কি সেই তারকাকে তার দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত করা যাবে? 

কোনো তারকা যদি কোনো একটি প্রডাক্ট এর মান খারাপ জানার পরও সেই প্রডাক্টের বিজ্ঞাপন করেন তাতে যদি একজন মানুষও ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি সেই তারকা তার দায়িত্বে অবহেলার অভিযোগ থেকে মুক্তি পাবেন? এইসব নিয়ে সারাদিন তর্ক করা যাবে। কিন্তু এখন থেকে ২৫/৩০ বছর আগেই একজন তারকা প্রায় শাতাধিক বিজ্ঞাপন ফিরিয়ে দিয়েছিলেন শুধু প্রডাক্টের মান নিয়ে প্রশ্ন ছিল বলে, শুধু সেই প্রডাক্টের কর্ণধারদের ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন ছিলো বলে। 

জানেন তিনি কে? তিনি বিপাশা হায়াত। আমাদের বিপাশা আপা। জানি না আমরা কবে বুঝতে পারব যে, কার কাছ থেকে আমাদের শেখা উচিত? কার কথায় গুরুত্ব দেওয়া উচিত? কাকে অনুকরণ করা উচিত? ২৩ মার্চ ছিলো বিপাশা হায়াতের জন্মদিন। শুভজন্মদিন। আপনার ব্যক্তিত্বের বর্ণনা আমি আমার কন্যাদের সামনে গর্বের সাথে উচ্চারণ করি। ভালো থাকবেন সবসময়। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়