শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০১:১৮ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ কি আর দেশ আছে!

জহিরুল হক বাপ্পী

জহিরুল হক বাপ্পী: দেশের স্বল্প খাতিরের একজনের সঙ্গে কথা হলো। গত দু’তিন বছর কোনো যোগাযোগ ছিল না। কালে ভাদ্রে ফেবুতে তার পোস্ট দেখা ছাড়া। ফেবুতে তিনি সক্রিয় নন। দেশের কথা উঠতেই, দেশ কি আর দেশ আছে? দেশ হয়ে গেছে ইন্ডিয়া। খুব ভালো। খুব ভালো। মানে? আওয়ামী লীগ ক্ষমতায় এলে এ কথা শুনতে হয় কোটিবার। ইলেকশানের আগে তো এটা প্রচারই, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ ইন্ডিয়ার কাছে এবার পুরাই বেঁচে দিবে। মসজিদে উলু হবে। দেখেন আওয়ামী লীগ কত শেয়ানা এক দেশই ইন্ডিয়ার কাছে কতবার বেচতেছে। আবার দেশ কিন্তু দেশই আছে। শক্তিশালী হচ্ছে। 

আপনি জানেন দেশে কতো ইন্ডিয়ান কাজ করে? জানি। টেক্সটাইল, গার্মেন্টস সেক্টরে বেশি। পাকিস্তানিও আছে। রাশিয়ান, আমেরিকান, জাপানি, কোরিয়ানও আছে বাংলাদেশে চাকরি করছে। ইন্ডিয়ানরা একটু বেশি। কারণ অন্যান্যদের তুলনায় ইন্ডিয়ানদের কম বেতনে পাওয়া যায়। তাছাড়া তারা দক্ষও। ইন্ডিয়ানদের সাফাই আপনার গাইতেই হবে। হাহাহা। জানেন, পৃথিবীর সব বড় বড় কোম্পানিতে ইন্ডিয়ানরা বসে আছে। তাদের যোগ্যতায়। সেসব দেশকেও কি ইন্ডিয়া নিয়ে নিছে? তিনি দ্রুত প্রসঙ্গ বদলালেন। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়