শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০২:১৪ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তবে কি কবিতা সেদিনের চেয়ে বেশি বিক্রি হতো!

ইকবাল আনোয়ার

ইকবাল আনোয়ার: গ্রামে গঞ্জে জনতার কবিগণ পিঠে কাপড়ের ব্যাগে বহন করতেন ছাপানো কবিতা, তারা কোনো মনোরম স্থানে দাঁড়িয়ে পাঠ করতেন স্বরচিত কবিতা, দারুণ সুর করে, তাদের কবিতার ভাষা ছিলো সহজ, অন্তমিল দারুণ, পাঠ চমৎকার, দাঁড়িয়ে শুনতেই হতো। কতো যে কাহিনী তারা পেশ করতেন। বুননের ধারায় ব্যক্ত করতেন নীতিকথা, মনজগৎ চমকে উঠতো। সাম্প্রতিক ঘটনাকে তারা কবিতায় প্রকাশ করতেন।

আজকের দিনের মতো হলে, সেই সব দিনের মাটি ও মানুষের কবিগণের জন্য কতো যে সুবিধা হতো। লেখার জন্য তাদের গালে হাত দিয়ে বসে থাকতে হতো না। কবি বললে যে গালে হাত দিয়ে বসা, পিঠে কাপড়ের ব্যাগ, এমন চিত্রপট ভেসে উঠে, সেটা বোধহয় সেইদিনের প্রেক্ষাপট থেকে। যাক, প্রশ্নে আসি। সেদিনের মতো আজ, এতো সব ঘটনা যা ঘটে চলেছে বিরামহীন, একটা যেতেই আরেকটার আগমন, এসব নিয়ে তারা যদি কবিতা বানাতেন আর হাঁটে প্রচার করতেন, তবে কি কবিতা সেদিনের চেয়ে বেশি বিক্রি হতো? না কিছুটা কম? লেখক: চিকিৎসক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়