শিরোনাম
◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০১:০৫ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেশি-বয়সী পুরুষের যৌনক্ষমতা থাকা গর্বের, বেশি-বয়সী নারীর যৌনক্ষমতা থাকা লজ্জার হবে কেন?

তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন: একজন অশীতিপর পুরুষও তুড়ি বাজিয়ে বলতে পারেন, ‘আমার যৌনক্ষমতা বেশ আছে, আমি খুবই যৌনসক্ষম’। লোকে এতে অবাক হয় না। আজকাল অবাক হওয়ার কিছু নেই অবশ্য। যৌনক্ষমতা ফুরিয়ে গেলেও ভায়াগ্রা জাতীয় যৌন উত্তেজক দ্রব্য পুরুষের যৌনক্ষমতা যেকোনো বয়সেই বাড়িয়ে দিতে পারে। একজন অশীতিপর নারী যদি তুড়ি বাজিয়ে বলেন, ‘আমার যৌনক্ষমতা বেশ আছে, আমি খুবই যৌনসক্ষম’, তাহলে ভারতীয় উপমহাদেশের সমাজে কী কাণ্ড হবে ভাবলে গা শিউরে উঠে। যদিও এ খুবই স্বাভাবিক যে, যৌনক্ষমতা কমে গেলেও ভ্যাজাইনাল লুব্রিকেন্ট জাতীয় পদার্থ ব্যবহার করলেই নারীরা চমৎকার যৌনজীবন যাপন করতে পারেন। 

তারপরও খুব বেশি বয়স বেড়ে যাওয়া নারী যদি কখনও প্রকাশ করেন তিনি যৌনসক্ষম, আত্মীয়স্বজন, পাড়া পড়শি, বন্ধু বান্ধব সবাই তাঁকে ছিঃছিঃ করবে, এমনকি তাঁকে একঘরে করবে। বেশি-বয়সী পুরুষের যৌনক্ষমতা থাকা গর্বের ব্যাপার, আর বেশি-বয়সী নারীর যৌনক্ষমতা থাকা লজ্জার ব্যাপার। এই বৈষম্য যতদিন টিকে থাকবে ততদিন নারী-স্বাধীনতার নাগাল পাওয়া যাবে না, কখনও ধরে বেঁধে নিয়ে এলে দরজা-জানালা খোলা পাওয়ার অপেক্ষা করবে না, ঘুলঘুলি দেখলেই পালাবে। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়