শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩৩ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভাব আমার যেমন অপছন্দ, আবার প্রাচুর্যও অপছন্দ

আতিকুর রহমান: নিজেকে চিনতে বলেছেন সক্রেটিস। আমি অনেক চেষ্টা করি বুঝতে যে আমি আসলে কী চাই? মানে, এইম ইন লাইফ আরকি। কিছুক্ষণ চিন্তা করলে মাথা ভনভন করে। আমি জীবনে শুধু একবার অ্যাক্টিভলি ক্রিকেটার হইতে চাইছিলাম। আর আমার বউরে বিয়া করার জন্য খুব এক্টিভ হইছিলাম। তারপরে কীভাবে কীভাবে ব্যবসায়ী হইছি, নিজেও ঠিক জানি না। পথে চলছি, তারপরে পথই নিয়ে চলেছে।
জীবনে বড় কিছু হইতে হইলে নাকি লক্ষ্য ঠিক করতে হয়। কিন্তু অনেক চিন্তা করে দেখছি, আমার কোনো লক্ষ্য নাই। চিন্তার সার্ফেস লেভেলের নীচে ডুব দিলে দেখি আমি আসলে সুখি হইতে চাই। আমার সুখ জড়িয়ে আছে আমার স্বাধীনতার মাত্রার উপরে। আবার স্বাধীনতার মাত্রা বাড়া কমা নির্ভর করে ইনকামের বাড়া কমার উপরে। 
আমি নিজের লাইফস্টাইলকে নিজের লায়াবিলিটি না করার বিষয়ে যথেষ্ট সচেতন থাকি। রবীন্দ্রনাথের মতো আমিও মনে করি, ‘কাট দি ক্লোথ একডিং টু ইওর কোট’। অভাব আমার যেমন অপছন্দ, আবার প্রাচুর্যও অপছন্দ। সিম্পিল একটা উদাহরণ দিই। আগে যখন আমরা ক্যাসেট প্লেয়ারে গান শুনতাম তখন যে মাত্রায় তা উপভোগ করতাম এখন নেটের জামানায় ব্লুটুথ ইউজ করে লাক্ষ লাক্ষ গানের ভীড়ে একটা গানও উপভোগ করতে পারি না। কোনোটাই পুরা শোনা হয় না আবার একটা শোনা শেষ হবার আগেই ভাবতে থাকি এর পরে কি  শোনা যায়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়