শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রত্যর্পণ আবেদন, ‘কোন স্ট্যাটাসে আছেন জানি না’: চিফ প্রসিকিউটর ◈ স্পেনের সেউতায় শত শত অভিবাসনপ্রত্যাশীর বিক্ষোভ, আছেন বাংলাদেশিরাও: আশ্রয়ের দাবিতে সোচ্চার ◈ কারাগার ভাঙার দুই বছর পরও অধরা ৫১৯ বন্দী, পরিচয় মিলছে না ১৮২ জনের ◈ সিলেট মাজার এলাকায় অভিনেতা সমু চৌধুরীর উত্তেজিত আচরণ, ছড়িয়ে পড়েছে ভিডিও ◈ ছয় মাসে বিএনপি সরকারের কার্যক্রম: অর্জন, চ্যালেঞ্জ ও আগামী পরিকল্পনা ◈ আমার ক‌্যা‌রিয়া‌রে  সর্বকালের সেরা ছি‌লেন শচীন টেন্ডুলকার: শো‌য়েব আখতার ◈ ম‌্যান‌চেস্টার সি‌টি‌কে হা‌রি‌য়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল ◈ ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা ◈ একাদশে ১৩ লাখের বেশি আসন ফাঁকা, উচ্চশিক্ষায় কতটা প্রভাব পড়বে? ◈ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:৩৭ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছবি দারুণভাবেই কথা বলে

মারুফ কামাল খান

মারুফ কামাল খান (ফেসবুক): ছবি কথা বলে। অনেক কথা বলে। দারুণভাবেই কথা বলে। অনেক সময় হাজারটা বাক্য লিখেও যে কথা বলা হয়না, যে ভাব প্রকাশ করা যায় না, মাত্র একটি আলোকচিত্রে তার চেয়ে বেশি কথা বলা, বেশি ভাব প্রকাশ করা যায়। কারো একটি মুখচ্ছবিতেই অনুক্ত ও অব্যক্ত অনেক কথা, অনেক অনুভূতি প্রকাশিত হয়ে যায় এক নিমিষেই। প্রতিটি ফটোই এক-একটি 'স্টেটমেন্ট', এক-একটি বিবরণ, এক-একটি ব্যাখ্যা। এর ভাব সম্প্রসারণ করতে গেলে অনেক অনেক কথাই বলতে হয়।

আমি নিজে ফেসবুকে নিজস্ব ভাবনা থেকেই এক-একটি ছবি আপ্লোড করি। প্রতিটি ছবিরই একটি কমবেশি বক্তব্য থাকে। থাকে আমার অনুভূতি ও অনুভবের প্রকাশ। প্রতিটি ছবিরই একটি নির্দিষ্ট ভাব-ব্যঞ্জনা থাকে। থাকে একটি প্রতীকী বক্তব্য।

আজকের দিনে নৃশংসতা, নিষ্ঠুরতা, স্বৈরশাসন ও আগ্রাসন কবলিত আমরা, আমাদের কাল, আমাদের এ বিশ্বের নানা প্রান্ত। শান্তিবাদী মানুষেরা আজ হিংস্র ভল্লুকের মুখোমুখি। এ ভল্লুক হিংস্র, নিষ্ঠুর, নরঘাতক ও মাংসাশী। এ ভল্লুকের মৃত মানুষে কোনো রুচি নেই। সে জীবন্ত ও তরতাজা মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের জীবন ছিন্নভিন্ন করে দেয়।

আমি তেমন একটি ভল্লুকের মুখোমুখি দাঁড়ানো একটি সম্প্রতি তোলা আলোকচিত্র পোস্ট করেছিলাম আমার প্রোফাইল ফটো হিসেবে। যুক্তরাষ্ট্রের একটি নৈসর্গিক শহরের এক পর্যটন কেন্দ্রে ভল্লুকের এই দেহটি মমি করে রাখা হয়েছে। এককালের হিংস্র ভল্লুক আজ মমি হয়ে আছে। জীবন্ত মানুষ এখন নিরাপদে দাঁড়াতে পারে তার মুখোমুখি। একদিন হয়তো আমাদের চলমান নিষ্ঠুর বাস্তবতার অবসান ঘটবে। হিংস্র ভল্লুক নিষ্প্রাণ মমি হয়ে যাবে। জীবন্ত মানুষেরা নিরাপদে দাঁড়াবে ইতিহাসের সেই মমির পাশে। এই প্রতীকী ছবির মারফত আমি সে ভাষ্যই তুলে ধরবার চেষ্টা করেছি।

তবে আমার প্রোফাইল যারা দেখেন তাদের কাছে সে বার্তাটি সঠিকভাবে অনুদিত হয়ে পৌঁচেছে কিনা আমি জানিনা। তবে প্রোফাইল পিকচার হিসেবে ছবিটি অনেকের পছন্দ হয়নি। কেউ কেউ আমাকে মেসেজ দিয়ে ছবিটি বদলাবার পরামর্শ দিয়েছেন। আমি পণ্ডিত নই এবং আমার একার মতামত অনেকের সন্মিলিত মতামতের চেয়ে শ্রেয় মনে করিনা আমি। গণতন্ত্রে বিশ্বাসী মানুষ হিসেবে আমার কাছে সংখ্যাগরিষ্ঠের মতামতই গ্রাহ্য ও গ্রহনীয়। তাই ছবিটি বদলে খুব নিরীহ, সাদামাঠা, বয়স ও রুগ্নতার ছাপ পড়া একটা ছবিকে প্রোফাইল ফটো করলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়