শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০১:৪৬ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুদ্ধিজীবী-বন্দনা ছাড়ো!

মাসুদ রানা

মাসুদ রানা: বুদ্ধিজীবীর কাজ কি নিজের বুদ্ধির বিশাল ভাবমূর্তি গড়ে তার হাঁটুর নীচে তোমাদের বামুন বানিয়ে তাক লাগিয়ে দেওয়া? তোমাদের বুদ্ধিজীবীরা কি এটি করছে না? তোমাদের বুদ্ধিজীবীরা করতালি পাওয়ার জন্যে নানা রকমের ঘৃণ্য ও হীন কৌশল অবলম্বন করে নিজেদেরকে তোমাদের চেয়ে সাংঘাতিকভাবে অন্যরকম কিছু একটা প্রমাণ করতে চায়। তোমরাও ওদের প্রতি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে করতালি দিচ্ছো। আচ্ছা, তোমরা যে এসব বুদ্ধিজীবীর কথা মুগ্ধ হয়ে শুনছো, এতে তোমাদের কী বুদ্ধি যোগ হচ্ছে? 

সে-বুদ্ধিতে তোমরা কি তোমাদের দেশ-জাতি-সমাজের সমস্যার সমাধান করতে পারছো? সর্বোপরি, তোমাদের শ্রদ্ধেয় বুদ্ধিজীবীগণ কি তোমাদেরকে সমস্যা উত্তরণের কোনো বুদ্ধি বাৎলে দেন? নাকি সন তারিখ-সহ গ্রন্থাদি থেকে পণ্ডিতদের উদ্ধৃতি দিয়ে তোমাদের বোকা বানিয়ে নিজেদের জাহির করেন? প্লীজ, বুদ্ধিজীবী-বন্দনা ছাড়ো। বুদ্ধিজীবী-বন্দনা তোমাদের বুদ্ধিনাশ করছে। প্লীজ, নিজের বুদ্ধির ওপর ভরসা রাখো। লণ্ডন, ইংল্যাণ্ড। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়