শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০২:৪৮ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২২, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির শোডাউনের বিপরীতে আওয়ামী লীগের জনসভা

শওগাত আলী সাগর

শওগাত আলী সাগর: চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশে কতো লোক হয়েছে, সে হিসেবের চেয়েও আমার মনে প্রশ্ন ছিলো আওয়ামী লীগকে এমন একটি জনসভা করতে হলো কেন? বিএনপির বিভাগীয় সমাবেশগুলোর লোক সমাগম এবং ১০ ডিসেম্বরের জনসভার আগে দল হিসেবে আওয়ামী লীগ একটি শো ডাউন করতে চেয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এই শো-ডাউনটি কাজে দিয়েছে। বিএনপির সমাবেশে লোকসমাগম দেখে আ্ওায়ামী লীগ সমর্থকদের অনেকের মনে যে স্নায়ু চাপ তৈরি হচ্ছিলো, চট্টগ্রামের জনসভা সেটি কাটিয়ে উঠতে অনেকটাই সহায়তা করেছে। আওয়ামী লীগ সমর্থকরাও ভাবতে শুরু করেছেন, তাদের শক্তি কমে যায়নি।

সমস্যা হচ্ছে, এই ধরনের চর্চা এবং প্রবণতা রাজনীতিকে পুরনো ধাচে আটকে রাখতে সহায়তা করে। আমাদের রাজনীতিকরা নতুন কিছু ভাবতে চান না বা ভাবতে পারেন না, এটা যেমন সত্য, সিংহভাগ জনগনও চিন্তাগতভাবে একধরনের বৃত্তের মধ্যেই ঘুরপাক খান। রাজনীতির ক্ষেত্রে অন্তত তাঁরা দলীয় বৃত্তের বাইরে ভাবতে পারেন না। তা না হলে ২০২৩ সালে এসে শহর অচল করে দেওয়া, জনজীবন ব্যহত করা রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে প্রবল জনমত তৈরি হওয়ার কথা। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়